২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ঘণ্টা বাজল। একটা চীনা কোম্পানির শেয়ার বিক্রি হলো ২৫ বিলিয়ন ডলারে। ইতিহাসের সবচেয়ে বড় IPO। মঞ্চে দাঁড়িয়ে হাসছেন এক খাটো, চিকন চীনা ভদ্রলোক। নাম জ্যাক মা। সেদিন তিনি হলেন চীনের সবচেয়ে ধনী মানুষ। কিন্তু এই হাসির পেছনে লুকিয়ে আছে এমন এক অতীত, যেটা শুনলে বিশ্বাসই হবে না এটা একই মানুষের গল্প। রিওয়াইন্ড। হাংঝো, চীন। একটা গরিব ঘরের ছেলে, নাম মা ইউন। পড়াশোনায় ডাব্বা। অঙ্ক দেখলেই মাথা ঘোরে। কলেজ ভর্তি পরীক্ষায় ফেল, একবার না, দুইবার। তৃতীয়বারে কোনোমতে একটা সাধারণ কলেজে ইংরেজি নিয়ে ভর্তি। পাস করে হলো ইংরেজি শিক্ষক। বেতন? মাসে মাত্র ১২ ডলার। তারপর শুরু হলো "না"-এর বন্যা। পুলিশের চাকরি: না। একটা একটা করে ৩০টা চাকরিতে অ্যাপ্লাই করল: না, না, না। ৩০টাতেই না। হার্ভার্ডে অ্যাপ্লাই করল ১০ বার, ১০ বারই না। আর সবচেয়ে বিখ্যাত "না"-টা এলো KFC থেকে। শহরে নতুন KFC খুলেছে। ২৪ জন ইন্টারভিউ দিল। ২৩ জনের চাকরি হলো। বাদ পড়ল শুধু একজন: জ্যাক মা। ৩০টা "না"। ভাবতে পারেন? বেশিরভাগ মানুষ ৩ নম্বর "না"-তেই ভেঙে পড়ে।...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .