"পর্য্যায়সারণীর গান" প্রথমেই হাইড্রোজেন, পরে হিলিয়াম; পর্য্যায়সারণীর গান শুরু করিলাম। লিথিয়াম, বেরিলিয়াম, বোরণ, কার্বণ; পর পর এসে যায়, বাড়ে ইলেকট্রণ। কার্বণ মৌল প্রকৃতিতে নানা রূপে রয়; হীরক আর কোক তার রূপভেদ হয়। নাইট্রোজেন ও অক্সিজেন মিলিয়া বাতাস; অক্সিজেন গ্যাসে মোরা নিতে পারি শ্বাস। তারপরে নবম মৌল, নামটি ফ্লুরিণ; মঁয়সার হাতে ধরা দিল এক দিন। দশে এল নতুন গ্যাস, নামটি নিয়ন; বাতির ভিতরে করে আলো বিকিরণ। নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, বিক্রিয়া না করে; শেষ কক্ষ আছে পুরা ইলেকট্রণে ভরে। এগারতে সোডিয়াম ক্ষারধাতু হয়, বার নম্বরে জানি ম্যাগনেসিয়াম রয়। অ্যালুমিনিয়াম এল, তেরো নম্বর; চৌদ্দতে সিলিকন থাকে তারপর। বালির ভিতরে জানি আছে সিলিকণ, উহা পেতে হলে কর বালি বিজারণ। তারপরে ফসফরাস ও সালফার রয়; সালফার করে নানা রোগ নিরাময়। সতের নম্বরে ক্লোরিণ হল হ্যালোজেন; লবণেতে আছে জেনো, লভ তার জ্ঞান। আঠারোতে আর্গন, বাতাসেতে পাই; নিষ্ক্রিয় গ্যাস উহা, কোনো কাজ নাই। পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যাণ্ডিয়াম, টিটানিয়াম, ভ্যানাডিয়াম, এল ক্রোমিয়াম। পঁচিশে ম্যাঙ্গানিজ আর ছাব্বিশে আয়রন; তারপরে কোবাল্ট, নিকেল --- জানে সর্ব্বজন...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .