ধনী হওয়ার স্বপ্ন কম-বেশি আমাদের সবারই থাকে। বিলাসবহুল বাড়ি,গাড়ি কিংবা দেশে-বিদেশে ভ্রমণের স্বপ্ন কে না দেখে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে সম্পদশালী হওয়া যায়। ধনী হওয়ার ক্ষেত্রে আপনি কত টাকা সঞ্চয় করেছেন সেটা বিষয় নয়,বরং এটা নির্ভর করে আপনার মানসিকতার উপর যে,আপনি আপনার সঞ্চিত টাকা কিভাবে ব্যয় করবেন। তবে অনেকেরই স্বপ্ন স্বপ্নই থেকে যায় কারণ তারা মনে করেন তারা কখনোই সেই জায়গায় যেতে পারবেন না। আবার অনেকে স্বপ্ন দেখেই থেমে থাকেন না। ওয়ারেন বাফেট,স্টিভ জভস,বিল গেইটস,জ্যাক মা এর মতো ব্যক্তিরা একদিনে সফল হন নি,তাদের ইচ্ছাশক্তি, সংকল্প এবং বুদ্ধিমত্তার কারনেই আজ তারা পৃথিবীর ধনী ব্যক্তিদের একজন। তাহলে ধনী হওয়ার উপায় কি। এই প্রসঙ্গেই আমাদের আজকের লেখা রবার্ট টি কিয়োসাকির ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি নিয়ে। বইটি মূলত একটি আর্থিক শিক্ষার বই। এই বইয়ে লেখক তার দুই বাবার কথা বলেছেন-একজন ছিল তার নিজের বাবা যিনি একজন শিক্ষক, পি.এইচ.ডি ডিগ্রির অধিকারী হলেও ছিলেন গরিব। আর অন্যজন ছিলেন তার বন্ধু মাইকের বাবা,যাকে তিনি ধনী বাবা এবং আদর্শ মনে করতেন। তার গরিব বাবা তাকে বলতেন ভালোভাবে...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .