নতুন কারিকুলামের পাঠদান প্রকৃতির প্রবক্তা হচ্ছেন আমেরিকান educational theorist David Allen kolb. এই পদ্ধতিকে বলা হয় 'Kolb's Learning Cycle'. এ পদ্ধতিতে চারটি ধাপ রয়েছে - ১. প্রেক্ষাপট নির্ভর শিখন ২. প্রতিফলনমূলক পর্যবেক্ষণ ৩. বিমূর্ত ধারনায়ন ৪. সক্রিয় পরীক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে শিখন প্রক্রিয়াকে Experiencial Learning অভিজ্ঞতাভিত্তিক শিখন পদ্ধতি বলে। ১) Concrete Experience-প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা : যে বিষয়ে যোগ্যতা অর্জন করানো হবে সে বিষয়ে শিক্ষক একটি বাস্তব অভিজ্ঞতা (Concrete Experience) এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাবেন। এটি হতে পারে শিক্ষার্থীর নিজের অর্জিত বাস্তব অভিজ্ঞতা বা চারপাশের প্রত্যক্ষ ঘটনাবলি। শিক্ষক শ্রেণিকক্ষে ডিজিটাল কন্টেন্ট বা অভিনয়ের মাধ্যমেও বাস্তব উপস্থাপনের মধ্য দিয়ে কোনো একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যেতে পারেন। প্রত্যেক শিক্ষার্থীর কোনো একটা বিষয় কিছু পূর্বজ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা থাকে৷ যদি কোনো পূর্ব অভিজ্ঞতা না-ও থাকে তবে কোনো একটি বিষয় দেখার পর সেটি উপলব্ধি ও অনুধাবন করে থাকে৷ যেমন- সপ্তম শ্রেণির...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .