Skip to main content

Posts

Showing posts with the label হাদিস

হাদিস সংকলন

৮১) আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (সা) বললেন, তোমরা কি জানো নিঃস্ব কে ? তাঁরা বললেন, আমাদের মধ্যেই নিঃস্ব ঐ ব্যক্তি, যার কাছে কোন দিরহাম এবং কোন আসবাব-পত্র নেই ।  তিনি বললেন, আমার উম্মতের মধ্যে (আসল) নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাতের (নেকী) নিয়ে হাযির হবে (কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে) । সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে । কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো মাল (অবৈধভাবে) ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে ।  অতঃপর এ (অত্যাচারিত) কে তার নেকী দেওয়া হবে, এ (অত্যাচারিতকে) তার নেকী দেওয়া হবে ।  পরিশেষে যদি তার নেকীরাশি অন্যান্যদের দাবি পূরণ করার পূর্বেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপরাশি নিয়ে তার (অত্যাচারী ব্যক্তির) উপর নিক্ষেপ করা হবে । অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে । [মুসলিম, তিরমিযী, রিয়াদুস স্বা-লিহীনঃ ২২৩]  ৮২)  আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, নবী (সা) বলেনঃ যে দুনিয়াতে কোন বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন ।  [মুসলিমঃ ২৫৯০; রিয়াদুস স...