বিদ্রোহী কবিতায় ব্যবহৃত বিভিন্ন পৌরানিক রূপকসমুহের ব্যাখ্যা মুজফ্ফর আহমদের স্মৃতিকথা অনুযায়ী, ১৯২১ সালের ডিসেম্বরের এক রাতে কলকাতার ৩/৪-সি তালতলা লেনে বসে নজরুল “বিদ্রোহী” কবিতাটি লিখেছিলেন। তাঁর ভাবনার গতি এত দ্রুত ছিল যে কলমে কালি ডোবানোর সময় বাঁচাতে তিনি পেন্সিল দিয়ে এই কবিতা লিখেছিলেন। পরদিন সকালে মুজফ্ফর আহমদকে কবিতাটি পড়ে শোনান। বচনে, চয়নে আর বক্তব্যে অসাধারন এক কবিতা! অনেকেই বলেন ওয়াল্ট হুইটম্যানের 'সং অফ মাইসেলফ' কবিতা থেকেই নাকি তিনি এই কবিতা লেখার অনুপ্রেরনা পেয়েছিলেন; সৈয়দ আলী আহসানসহ কয়েকজন সমালোচক এমন দাবী করেছেন। যদিও আমি অবশ্য এমন কোনো ডেফিনিটিভ প্রাইমারি এভিডেন্স খুঁজে পাইনি। অনেকে আবার মনে করেন ১ম বিশ্বযুদ্ধে বৃটিশ-ইন্ডিয়ান আর্মির ৪৯ বেঙ্গলি রেজিমেন্টের কোয়ার্টারমাস্টার হাবিলদার হিসেবে চাকুরীর সুবাদে দেশি বিদেশি সৈন্যদের সাথে মেলামেশার প্রেক্ষিতেই গ্রীক আর ইন্ডিয়ান মিথের প্রতি তার এই গভীর অনুরাগ গড়ে ওঠে। বস্তুতঃ নজরুল ১৯১৭ এর শেষ দিকে ৪৯ বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন এবং ১৯২০ এর মার্চ-এপ্রিল পর্যন্ত করাচি সেনাবাহিনীতে ছিলেন। সেখানে থাকাকালে তিনি ফার্সি ভাষাও শিখ...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .