শোনা যায়, চে গুয়েভারাকে যখন তার আস্তানা থেকে বিশ্বাসঘাতক এক রাখালের সহযোগীতায় ধরা হয়, তখন এক সৈনিক বিস্ময়ে সেই রাখালকে প্রশ্ন করেছিল, “কীভাবে তুমি এমন একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে? যিনি সারা জীবন তোমার অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন! রাখাল নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিল, “তার যুদ্ধ আমার ভেড়াগুলোকে ভয় পাইয়ে দিত।" এর বহুবছর আগে মিশরে মহান সেনানায়ক মোহাম্মদ করীম নেপোলিয়নের ফরাসি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। শেষ পর্যন্ত তিনি বন্দী হলেন এবং আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিল। কিন্তু নেপোলিয়ন তাঁকে ডেকে বলল— “আমি এমন একজন বীরকে হত্যা করতে চাই না, যিনি সাহসের সঙ্গে নিজের মাতৃভূমি রক্ষা করেছেন। ইতিহাস যেন আমাকে বীর-ঘাতক হিসেবে না চেনে। তাই আমি তোমাকে ক্ষমা করব, যদি তুমি আমার সেনাদের ক্ষতির জন্য দশ হাজার স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ দিতে পারো।” করীম হেসে উত্তর দিলেন, “আমার কাছে এত অর্থ নেই। তবে ব্যবসায়ীরা আমাকে এক লক্ষেরও বেশি স্বর্ণমুদ্রা ধার দিতে পারে।” নেপোলিয়ন তাঁকে কিছু সময় দিল। এবং করীমকে শৃঙ্খলিত অবস্থায় সৈন্যদের পাহারায় বাজারে আনা হলো, এই আশায় যে যাদের জন্য তিনি জীব...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .