Skip to main content

Posts

Showing posts with the label poem

ইদের নতুন চাঁদ দেখার চেয়ে

ইদের নতুন চাঁদ দেখার চেয়ে তোমাকে এক নজর দেখার ইচ্ছে অনেক বেশি…! ইদের চাঁদ তো বছরে একবারই আসে, আকাশ জুড়ে তার সৌন্দর্য ছড়িয়ে দেয়, মানুষের মুখে হাসি ফোটায়, মনে আনন্দ জাগায়— কিন্তু আমার কাছে সেই চাঁদের আলোও ফিকে লাগে, যখন তোমার কথা মনে পড়ে… কারণ, চাঁদকে শুধু দূর থেকে দেখা যায়, আর তোমাকে আমি দেখতে চাই একদম কাছ থেকে— তোমার চোখের ভেতর হারিয়ে যেতে চাই, তোমার হাসির ভেতর আমার সব সুখ খুঁজে নিতে চাই… সবাই যখন ইদের চাঁদ দেখার অপেক্ষায় থাকে, আমি তখন অপেক্ষা করি— কবে তোমাকে একটুখানি দেখবো, কবে তুমি চোখে চোখ রাখবে, কবে তোমার মায়াভরা হাসিটা আমার জন্য ফুটবে… এই ইদে চারপাশে কত রঙ, কত আলো, কত আনন্দ— নতুন জামার গন্ধ, মিষ্টির স্বাদ, সবার ব্যস্ততা— সবকিছুই যেন সম্পূর্ণ, তবুও কোথাও একটা শূন্যতা রয়ে যায়… কারণ এই আনন্দের ভিড়েও তুমি নেই… মানুষজন যখন প্রিয়জনদের সাথে সময় কাটায়, হাসি-খুশিতে মেতে ওঠে, ছবি তোলে— আমি তখন চুপচাপ তোমার কথা ভাবি, ভাবি যদি আজ তুমি পাশে থাকতে, এই ইদটা হয়তো আমার জীবনেই সবচেয়ে সুন্দর ইদ হয়ে যেত… রাতের আকাশে চাঁদটা যখন জ্বলজ্বল করে, আমি তখন তাকিয়ে থাকি আর ভাবি— এই একই চাঁদটা কি তুমিও দেখছো? এ...

তোমার জন্য -সাদাত হোসাইন

তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে- আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম, আমার প্রিয়তম শহর। তোমার জন্য যতটা রাত কেঁদেছি, ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ, বরষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা। যে দহনে রোজ পুড়ে গেছি, তাতে জ্বেলে দিতে পারতাম অজস্র- গনগনে ভিসুভিয়াস। যতটা তৃষ্ণায় গুনে গেছি অপেক্ষার প্রতিটি প্রহর ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়ার। যতটা ডুবে গেছি রোজ, যতটা উবে গেছি রোজ, যতটা ভেসে গেছি চুপ, যতটা বেহিসেবী ডুব, সবটাই মিশে গেছে ওই। তোমাকে পাওয়া হলে দেখি এই আমি, সেই আমি নই। ~ সাদাত হোসাইন

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

some poetic terms

What is  Genre? *Genre*  *Definition of Genre*  ```Genre means a type of art, literature, or music characterized by a specific form, content, and style``` .   _For example_ ,  literature has four main genres:  *Poetry,*  *Drama*, *Fiction, and* *Non-fiction.*   ```All of these genres have particular features and functions that distinguish them from one another.``` Hence, it is necessary on the part of readers to know which category of genre they are reading in order to understand the message it conveys, as they may have certain expectations prior to the reading concerned.  *Types of Genre*  There are five types of genres in literature, which include:  *Poetry*   _Poetry is the first major literary genre_  . All types of poetry share specific characteristics. In fact, poetry is a form of text that follows a meter and rhythm, with each line and syllable. It is further subdivided into different genres, such an ...

ইকড়ি মিকড়ি চাম চিকড়ি কবিতার ব্যাখ্যা

“ইকড়ি মিকড়ি চাম-চিকড়ি, চামের কাঁটা মজুমদার, ধেয়ে এল দামোদর। দামোদরের হাঁড়ি-কুঁড়ি, দাওয়ায় বসে চাল কাঁড়ি। চাল কাঁড়তে হল বেলা, ভাত খাওগে দুপুরবেলা। ভাতে পড়ল মাছি, কোদাল দিয়ে চাঁছি। কোদাল হল ভোঁতা, খা কামারের মাথা।” ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি। কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কি? এই ছড়া কোন ইতিহাস বয়ে বেড়ায় কিনা? এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা হয়েছে। কিন্তু সত্যটা বেশ করুণ। আদতে আনন্দের ছিঁটেফোঁটাও নেই এই ছড়ায়, শিশুদের জন্য তো না বটেই। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরেছেন। চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ ও পংক্তি ধরে বিশ্লেষণ করে দেখি। 'ইকড়ি' অর্থ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটেখুটে কঠোর পরিশ্রম করা। কিন্তু তাতেও যখন সংসার চলে না, তখন প্রয়োজন হয় 'মিকড়ি', অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। 'চাম' অর্থ রুজি-রোজগারের এলাকা। আর 'চিকড়ি' অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু (অর্থ বা ফসল) উপার্জন করে...

আমি বলছি না ভালোবাসতেই হবে

  আমি বলছি না ভালোবাসতেই হবে ,   আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,   শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।   আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক ।   আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,   আমি জানি, এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।   আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক : আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,   পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।   এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি । আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক । কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক. ‘তোমার চোখ এতো লাল কেন ?

অভিশাপ (কাজী নজরুল ইসলাম)

অভিশাপ - কাজী নজরুল ইসলাম---(দোলনচাঁপা কাব্যগ্রন্থ) যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-                       বুঝবে সেদিন বুঝবে!                   ছবি আমার বুকে বেঁধে                   পাগল হ’লে কেঁদে কেঁদে                   ফিরবে মর” কানন গিরি,                   সাগর আকাশ বাতাস চিরি’                   যেদিন আমায় খুঁজবে-                       বুঝবে সেদিন বুঝবে! স্বপন ভেঙে নিশুত্‌ রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-                       জাগবে হঠাৎ চমকে!                   ভ...