Skip to main content

এ পি যে আবুল কালাম

পৃথিবীতে এমন মানুষ এই একজনই এসেছিলেন ।
         কিন্তু জানেন , এই মানুষটিনা খুব বোকা ছিলেন ।
         আরে বাবা যে দেশের রাষ্ট্রপতি তার কাছে মানে রাষ্ট্রপতি ভবনে স্বপরিবারে বেড়াতে আসলেন তারই নিজের ভাই ১১ জন সদস্য ৩ দিন ছিলেন তারা । 
         বেশ তাতে কিহয়েছে !!  
         হয়েছে মানে !! জানেন কি হয়েছে !!
         তাদের থাকা ও খাওয়াতে যা খরচ হয়েছে সেই খরচের হিসাব চাইলেন রাষ্ট্রপতি ভবনের অধিকারীকের কাছে এবং সেই খরচ নিজের নামে ব্যাঙ্কে জমে থাকা রাষ্ট্রপতি ভাতা থেকে ৩ ২২ ০০০ টাকার চেক কেটে দিলেন যেটা সরকারি কোষাগারে জমা পড়ল ।
          বলেন কি মশাই !! এ যে সত্যিই আশ্চর্য !!
          নামেই মুসলমান কিন্তু কোনোদিন মসজিদে যাননি নামাজ পড়েননি বরঞ্চ গীতা পড়তেন , তানপুরা বাজিয়ে গান করতেন , সাধু সন্যাসীদের পায়ে হাত দিয়ে প্রনাম করতেন , মঠে আশ্রমে যেতেন , দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে অকাতরে সাহায্য করতেন ।
          আরে যাচ্ছেন কোথায় অনেক কিছুই বলার ছিল কিন্তু সময় যে কম  যাই হোক শেষ টুকু শুনুন ।
          এই মানুষটির মৃত্যুর পর ওনার কি কি জিনিস আছে খুঁজে দেখা হল ।
          পাওয়া গেল দুই আলমারি ভর্তি বই সংখ্যায় ২৫ ০০০ এর উপর , ৪ জোড়া সুট , ৩ সেট সাধারন ঘরে পড়া জামা প্যান্ট ,  ৪ জোড়া জুতো , ২ জোড়া চপ্পল , ৪ টি কলম ব্যাঙ্কে ৭২ ০০০ টাকা ।
          অবিবাহিত এই বোকা মানুষটি হলেন এই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি বিখ্যাত বৈজ্ঞানিক আবুল কালাম্ ।
          এযে সত্যিই নমস্য ব্যক্তি ভারতবর্ষের গর্ব ।

প্রয়াত ভারতের রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের ১৫টি উক্তি আপনার ক্যারিয়ার পাল্টে দিতে পারে। সেগুলো হচ্ছে-

১) ‘স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন
সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।’

২) ‘সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে
তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।’

৩) ‘যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো
তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু
তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা
কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট
করতে হবে।’

৪) ‘যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের
অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে
তিক্ততার উদ্ভব ঘটায়।’

৫) ‘প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :
– আমি সেরা।
– আমি করতে পারি।
– সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে।
– আমি জয়ী।
– আজ দিনটা আমার। ’

৬) ‘ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস
থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস
আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয়
করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা
তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই
আমার বার্তা।’

৭) ‘জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে
মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র
তুমি সেখানে জয়ী হতে পারবে।’

৮) ‘আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো
মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন
দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা
দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।’

৯) ‘উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি
কোনো আকস্মিক ঘটনা নয়।’

১০) ‘যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর
মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে
বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য
পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা
এবং শিক্ষক।’

১১) ‘সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না।
বরং সমস্যা এলে তার মুখোমুখি
দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে
কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছ

১২) ‘জীবনের অভিজ্ঞতা দিয়ে মূলত চারটি গুরুত্বপূর্ণ
বিষয়ের প্রতি আমি আলোকপাত
করি। সেগুলো হলো: জীবনের লক্ষ্য নির্ধারণ,
জ্ঞান আহরণ, অনেক বড় সমস্যায়
পড়লেও লক্ষ্য থেকে সরে না আসা এবং কোনো
কাজে সাফল্য ও ব্যর্থতা দুটোকেই নেতৃত্বগুণে
সামাল দিতে পারা।’

১৩) ‘এখন থেকে সবকিছুতে দেশের কথা মাথায়
রাখবে। কোনো স্বপ্ন দেখলে নিজের
সঙ্গে দেশকে নিয়েও দেখবে, কোনো চিন্তা করলে
দেশকে নিয়ে করবে আর কোনো কাজে মগ্ন হলে
দেশের জন্য করবে।’

১৪) ‘সমস্যাকে কখনো আমার ওপর চেপে বসতে দেব
না। যত কঠিন সময়ই আসুক না কেন, কখনোই হাল
ছেড়ে দেব না।’

১৫) ‘হতাশ না হয়ে নিজেকে স্বপ্নপূরণের কতটা
কাছাকাছি নিয়ে যেতে পারছ, সেদিকে
নজর রাখবে। কখনোই সাহস হারাবে না। নিজের
একটি দিনও যাতে বৃথা মনে না হয়,
সে চেষ্টা করো।’....

Comments

Popular posts from this blog

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

Dialogue on uses and abuses of internet

A Dialogue Between Two Friends About Uses of Internet Sujon: Hello sultan, how are you? Sultan: Hi! I am doing fine. Thanks. What about you? Sujon : I'm also fine. Well, have you taken your Internet connection? Sultan: Yes, I have already taken. I am using a mobile SIM for browsing Internet. Sujon: Good, what is your idea about using the Internet? Sultan: In fact, mobile and internet are now an integrated part of our modern life. I think it is no luxury at all. Sujon: You're right. For quick communication mobile and internet are a must. I often download reading materials from internet for my assignment. Sultan: I also download songs and videos from internet. But it is unfortunate that only the advanced section of our society has access to it. Sujon: Really, it is unfortunate. Measures should be taken so that all people get access to it. Sultan: Right you are. Every educational institution should have Internet connection. And the young should be encoura...