Skip to main content

Http and Https বিস্তারিত

INFORMATIONAL POST-03
অনেকেই HTTP & HTTPS নিয়ে ঝামেলায় পড়েছেন, একটু সহজ করে দেই বিষয়টা।।
HTTP & HTTPS
কোন ওয়েভসাইট যেমন ধরুন আপনি ইত্তেফাক নিউজ পেপারটি পড়তে চান, তাহলে কি করবেন??
ব্রাইজারে যাবেন তারপর সেখানে ইত্তেফাক নিউজ পেপারের ওয়েবের এড্রেসটি (ittefaq.com.bd )
বা তার আইপি এড্রেসটি দিয়ে এন্টার করলে ইত্তেফাক নিউজপেপারটি পড়তে পারবেন।
তো এই ওয়েব এড্রেসটি দিতে শুরু করতে হয় http দিয়ে। যেমনঃ http://ittefaq.com.bd/
http://www.ittefaq.com.bd/
আর তারপর সাইটের কন্টেন্ট গুলো চলে আসে, আমাদের পিসি বা মোবেইলের ব্রাউজার হলো ক্লাইন্ট, আর ইত্তেফাক ‍নিউজপেপারটি কোন এক সার্ভারে রাখা আছে, সেই সার্ভারে কানেক্ট করে সেই পেইজ বা ফাইল কে রিকোয়েষ্ট করে এবং সেই সার্ভার আপনার ব্রাউজার কে রেসপন্স করে কনটেন্ট গুলো দেখায়। বিষয়টি হলো এমন- আপনি কারো বাসায় একটি পার্সেল পাঠাতে চান, তাহলে কি লাগবে? সেই বাড়ির নাম, সেই বাড়ির নাম্বার, এলাকার নাম, বর্তমান লোকেশন। http হল ওয়েব পেইজের ঠিকানা, রোড নম্বরের মত। পূর্ণ নাম- হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল Hypertext Transfer Protocol (HTTP)। মূলতঃ http একটি অনুরোধ প্রোটোকল যা ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যোগাযোগের মাধ্যম গঠন করে। আমরা আমাদের পিসি বা মোবাইল থেকে কোন ব্রাউজারে লিখি www.ittefaq.com.bd
Client এর যে File বা লিংক এর দরকার পরে তার রিকোয়েস্ট Server কে পাঠায় এবং সার্ভার সেই ফাইল টি খুঁজে ক্লায়েন্টকে সেন্ড করে ।
সো একটি বিষয় ক্লিয়ার সেটা হলো হলো http একটি প্রটোকল।
দিনে দিনে এই রিকোয়েষ্ট টেকনোলজি, প্রটোকল সবকিছুই অনেক আপডেট হয়েছে। এখন আর এত কিছু লেখার প্রয়োজন হয় না। ব্রাউজারে গিয়ে শুধুমাত্র ওয়েব এড্রেসটি লিখলেই ব্রাউজার সার্ভারের সাথে কানেক্ট হওয়ার প্রটোকল খুঁজে নেয়। তাই ittefaq.com.bd লিখলেই সে বুঝে নেয় এটা হলো http://www.ittefaq.com.bd/
HTTPS:
HTTPS = HTTP + SSL
HTTPS এর পুর্ণরুপ হচ্ছে HyperText Transfer Protocol Secure, মানে হলো HTTP এর সাথে SSL certificates যুক্ত হয়ে ডাটাগুলো এনক্রিপটেড ( Encrypted ) হয়ে পারাপার হয়, ফলে ডাটাগুলো নিরাপদ থাকে ।
ওয়েভ সাইটের সেনসেটিভ ডাটা যেন লীক না হয় সেজন্য ওয়েভ সাইটগুলো সিকিউরিটির জন্য SSL (Secure Sockets Layer) certificates ব্যবহার করে ওয়েভ সার্ভার ও ইউজারের ব্রাউজারের মধ্যে একটি সিকিউর কানেকশন তৈরী করে যাতে এইচ টি টি পি ট্রান্সমিশন এর সময় ডাটা নিরাপদ থাকে।
আর তাই আজকাল অনেক ওয়েব সাইট ই https প্রটোকল ব্যবহার করে থাকে, বিশেষ করে যে সমস্ত ওয়েব সাইট – এ পেমেন্ট সিস্টেম আছে কিংবা বিভিন্ন ব্যাংক গুলো বা গুরুত্বপূর্ন ওয়েভ সাইটগুলো যাদের ডাটা মিস উইস হলে সমস্যা হতে পারে সেসব সাইট ।
https প্রটোকল ব্যবহার করা সাইটগুলোর বামে একটি তালার ছবি থাকে, মানে সিকিউর।
https এ আপনার আর সার্ভারে কানেকশন স্টাবলিশ হওয়ার সাথে সাথে SSL সার্টিফিকেট এক্সচেঞ্জ হয়, এই সার্টিফিকেটে আপনার এবং সার্ভারের "পাবলিক কি" দেয়া থাকে। আপনি যা পাঠাবেন তা সার্ভারের পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড হয়ে যাবে, সার্ভার যা ফেরত পাঠাবে তা আপনার পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড হয়ে আসবে।
আরো একটু সহজ করে বলি-
http প্রটোকলের মাধ্যমে আপনি আপনার মোবাইল/ পিসির ব্রাউজার থেকে (মানে ক্লাইন্ট ইন্ড এটা) কোন একটি সার্ভারে একটি টেক্সট পাঠালেন যেমন ধরুনঃ ”বন্ধু কেমন আছিস- বল??” এখন আপনার পিসি থেকে ঔ সার্ভার এ যাওয়ার পথে যে কেউ ঐ ডাটা ধরতে পারলে সেও পড়তে পারবে আপনি কি ডাটা পাঠিয়েছেন,, এটাতো ভালো.. এখন যদি ডাটা টা GF বা BF এর কাছে পাঠানো কোন টেক্সট হয়, সেকি এতো ভালো কথা লিখবে??
আচ্ছা যদি https প্রটোকলের মাধ্যমে হতো, তাহলে কি হতো??
তাহলে ক্লাইন্ট থেকে সার্ভারে যে ডাটা যেত সেটা ইনক্রাপ্টেড হয়ে যেত, পথিমধ্যে কেউ পেলেও লাভ নাই, কি সব হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি
বাই দ্য ওয়ে- কোন প্রটোকলেই কেউ প্রেমপত্র পাঠায় না, জাষ্ট আপনাদের বোঝানোর জন্য বল্লাম।।
collected

Comments

Popular posts from this blog

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

set up application (easy)

Date. . . . . The Headmaster .D.I.N G S unnayan secondary school . . . . . . . . . . . . . . . . . . . Subject: Prayer for setting up . . . . . . . . . . . . . . Sir, We, the students of your school, beg most respectfully to state that our school is one of the best school in this area. A large numbet of students study in our school.There are many facilities in our school. But it is a matter of sorrow that there is no.. .canteen/debating club/computer club/school library/multimedia classroom/common room (যেকোন একটা,যেইটা পরিক্ষায় আসবে) . . in our school. So we can not enjoy the facilities of a . . . . .. . . . .!  ( এখানে কিছু কথা বানিয়ে লিখলে ভাল হয়) . .So it is very urgent to set up . . . , . . . .in our school. May, we therefore, pray and hope that you would be kind enough to grant our prayer and take necessary steps for setting up . . . . . .in our school and oblige thereby. Yours obediently. Name: On behalf of the students of your school