Skip to main content

রাজার এক জাদুকরের কাহিনি

প্রাচীনকালে এক রাজার একজন জাদুকর ছিল। জাদুকর বৃদ্ধ হয়ে গেলে রাজাকে বলল, "আমি বৃদ্ধ হয়েছি, আমার কাছে একটি বালক পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দেব।" রাজা এক বালককে পাঠালেন। বালকের যাতায়াতের পথে এক রাহেব (আসমানী কিতাবে বিশ্বাসী দরবেশ) থাকতেন। বালকটি তাঁর কাছে বসে তাঁর কথা শুনত এবং তা তাকে মুগ্ধ করত। জাদুকরের কাছে যেতে দেরি হলে জাদুকর তাকে মারধর করত। রাহেব তাকে বুদ্ধি দিলেন, "জাদুকরের ভয় হলে বলবে বাড়িতে দেরি হয়েছে, আর বাড়ির লোকের ভয় হলে বলবে জাদুকর আটকে রেখেছিল।"

একদিন রাস্তায় একটি বিশাল জন্তু মানুষের পথ রোধ করে দাঁড়িয়ে ছিল। বালকটি ভাবল, "আজ পরীক্ষা করার সময় যে জাদুকর শ্রেষ্ঠ না রাহেব শ্রেষ্ঠ।" সে একটি পাথর নিয়ে বলল, "হে আল্লাহ! জাদুকরের কাজ থেকে যদি রাহেবের কাজ আপনার কাছে বেশি প্রিয় হয়, তবে এই জন্তুটিকে মেরে ফেলুন।" সে পাথর ছুড়ল এবং জন্তুটি মারা গেল, মানুষ চলাচল শুরু করল। রাহেব সব শুনে বললেন, "বৎস! আজ তুমি আমার চেয়েও শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছে গেছ। শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে; তখন আমার কথা কাউকে বলো না।"

বালকটি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করতে লাগল। রাজার এক অন্ধ সভাসদ এ কথা শুনে অনেক উপহার নিয়ে বালকের কাছে এল এবং বলল, "তুমি আমাকে সুস্থ করে দিলে এই সব তোমার।" বালক বলল, "আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন আল্লাহ। আপনি যদি আল্লাহর ওপর ঈমান আনেন, আমি তাঁর কাছে দোয়া করব।" সভাসদ ঈমান আনলেন এবং আল্লাহ তাঁকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন।

রাজা সেই সভাসদকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "কে তোমার দৃষ্টি ফিরিয়ে দিল?" তিনি বললেন, "আমার রব।" রাজা বললেন, "আমি ছাড়া তোমার আর কোনো রব আছে?" তিনি বললেন, "আমার ও আপনার রব আল্লাহ।" রাজা তাঁকে নির্যাতন শুরু করলে তিনি বালকের কথা বলে দিলেন। বালককে আনা হলে সে-ও আল্লাহর কথা বলল। নির্যাতনের মুখে বালকটি রাহেবের কথা বলে দিলে রাহেবকে আনা হলো। রাহেবকে ধর্ম ত্যাগ করতে বলা হলো, তিনি অস্বীকার করলে করাত দিয়ে তাঁর মাথার মাঝখান থেকে চিরে দু'টুকরো করে ফেলা হলো। সভাসদকেও একইভাবে দ্বিখণ্ডিত করা হলো।

রাজা বালকটিকে একদল সৈন্যের হাতে দিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে ফেলে দিতে বললেন। বালক দোয়া করল, "হে আল্লাহ! আপনি যেভাবে ইচ্ছা এদের হাত থেকে আমাকে বাঁচান।" পাহাড় কেঁপে উঠল এবং সৈন্যরা পড়ে মারা গেল, বালকটি হেঁটে রাজার কাছে ফিরে এল। এরপর রাজা তাকে নৌকায় করে মাঝ সমুদ্রে ফেলে দিতে বললেন। বালক আবারও একই দোয়া করল। নৌকা উল্টে সৈন্যরা ডুবে মরল এবং বালকটি আবারও হেঁটে রাজার কাছে ফিরে এল।

বালকটি রাজাকে বলল, "আপনি আমাকে ততক্ষণ মারতে পারবেন না যতক্ষণ না আমার বলা পদ্ধতি অনুসরণ করবেন। সব মানুষকে এক ময়দানে জড়ো করুন, আমাকে একটি গাছের কাণ্ডে ঝোলান, আমার তূণ থেকে একটি তীর নিয়ে বলুন— 'বালকটির রবের নামে' এবং তীর ছুড়ুন।" রাজা তাই করলেন। তীরটি বালকের কপালে বিঁধল এবং সে মারা গেল। এই দৃশ্য দেখে উপস্থিত সব মানুষ চিৎকার করে উঠল, "আমরা এই বালকের রবের ওপর ঈমান আনলাম!"

রাজার লোকেরা ভয় পেয়ে রাজাকে বলল, "আপনি যা চেয়েছিলেন তা-ই হয়েছে, সব মানুষ ঈমান এনেছে।" রাজা তখন রাস্তার মোড়ে মোড়ে বিশাল গর্ত খনন করে তাতে আগুন জ্বালানোর নির্দেশ দিলেন। ঘোষণা করা হলো, যে ধর্ম ত্যাগ করবে না তাকে আগুনে নিক্ষেপ করা হবে। ঈমানদাররা হাসিমুখে আগুনে ঝাঁপ দিতে লাগলেন। সবশেষে এক নারী তাঁর দুগ্ধপোষ্য শিশুসহ এলেন। আগুনের তীব্রতা দেখে তিনি কিছুটা ইতস্তত করছিলেন। তখন কোলের শিশুটি অলৌকিকভাবে কথা বলে উঠল— "হে মা! সবর করুন, নিশ্চয়ই আপনি সত্যের ওপর আছেন।"

পবিত্র কুরআনের সূরা বুরুজের ৪ থেকে ৯ নম্বর আয়াতে ‘আসহাবুল উখদুদ’ বা গর্তবাসীদের আত্মত্যাগের কথা বলে এই ঘটনার দিকেই ইঙ্গিত করা হয়েছে। 

সূত্র: সহীহ মুসলিম, হাদিস নং: ৩০০৫।
© Salman Farsi 

Comments

Popular posts from this blog

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

Dialogue on uses and abuses of internet

A Dialogue Between Two Friends About Uses of Internet Sujon: Hello sultan, how are you? Sultan: Hi! I am doing fine. Thanks. What about you? Sujon : I'm also fine. Well, have you taken your Internet connection? Sultan: Yes, I have already taken. I am using a mobile SIM for browsing Internet. Sujon: Good, what is your idea about using the Internet? Sultan: In fact, mobile and internet are now an integrated part of our modern life. I think it is no luxury at all. Sujon: You're right. For quick communication mobile and internet are a must. I often download reading materials from internet for my assignment. Sultan: I also download songs and videos from internet. But it is unfortunate that only the advanced section of our society has access to it. Sujon: Really, it is unfortunate. Measures should be taken so that all people get access to it. Sultan: Right you are. Every educational institution should have Internet connection. And the young should be encoura...