ইদের নতুন চাঁদ দেখার চেয়ে
তোমাকে এক নজর দেখার ইচ্ছে অনেক বেশি…!
ইদের চাঁদ তো বছরে একবারই আসে,
আকাশ জুড়ে তার সৌন্দর্য ছড়িয়ে দেয়,
মানুষের মুখে হাসি ফোটায়, মনে আনন্দ জাগায়—
কিন্তু আমার কাছে সেই চাঁদের আলোও ফিকে লাগে,
যখন তোমার কথা মনে পড়ে…
কারণ, চাঁদকে শুধু দূর থেকে দেখা যায়,
আর তোমাকে আমি দেখতে চাই একদম কাছ থেকে—
তোমার চোখের ভেতর হারিয়ে যেতে চাই,
তোমার হাসির ভেতর আমার সব সুখ খুঁজে নিতে চাই…
সবাই যখন ইদের চাঁদ দেখার অপেক্ষায় থাকে,
আমি তখন অপেক্ষা করি—
কবে তোমাকে একটুখানি দেখবো,
কবে তুমি চোখে চোখ রাখবে,
কবে তোমার মায়াভরা হাসিটা আমার জন্য ফুটবে…
এই ইদে চারপাশে কত রঙ, কত আলো, কত আনন্দ—
নতুন জামার গন্ধ, মিষ্টির স্বাদ, সবার ব্যস্ততা—
সবকিছুই যেন সম্পূর্ণ, তবুও কোথাও একটা শূন্যতা রয়ে যায়…
কারণ এই আনন্দের ভিড়েও তুমি নেই…
মানুষজন যখন প্রিয়জনদের সাথে সময় কাটায়,
হাসি-খুশিতে মেতে ওঠে, ছবি তোলে—
আমি তখন চুপচাপ তোমার কথা ভাবি,
ভাবি যদি আজ তুমি পাশে থাকতে,
এই ইদটা হয়তো আমার জীবনেই সবচেয়ে সুন্দর ইদ হয়ে যেত…
রাতের আকাশে চাঁদটা যখন জ্বলজ্বল করে,
আমি তখন তাকিয়ে থাকি আর ভাবি—
এই একই চাঁদটা কি তুমিও দেখছো?
একই আলো কি তোমার গায়েও পড়ছে?
তুমি কি একটিবারও আমাকে মনে করছো…?
কখনো মনে হয়, দূরত্বটা যদি একটু কম হতো,
তাহলে হয়তো আজ তোমার হাতটা ধরে বলতে পারতাম—
“দেখো, এই চাঁদটা যত সুন্দর,
তোমার সামনে তার কোনো মূল্যই নেই…”
তুমি জানো…?
ভালোবাসা আসলে এমনই—
দূরে থেকেও কাছে টানে,
না পেতেও প্রতিদিন নতুন করে পাওয়ার স্বপ্ন দেখায়…
এই ইদে সবাই যখন খুশি ভাগাভাগি করছে,
আমি তখন আমার না বলা অনুভূতিগুলো জমিয়ে রাখছি—
হয়তো কোনো একদিন তোমাকে বলবো,
কতটা চেয়েছি তোমাকে,
কতটা ভালোবেসেছি নিঃশব্দে…
সত্যি বলতে,
ইদের চাঁদটা যতই সুন্দর হোক না কেন,
তোমার একটুখানি দেখা পাওয়ার ইচ্ছার কাছে
তার সব সৌন্দর্য হার মানে…
তুমি থাকলেই ইদ,
তুমি না থাকলে শুধু একটা দিন…
আর সেই দিনটা যতই উৎসবের হোক,
তবুও আমার কাছে নিঃশব্দ, নির্জন, অসম্পূর্ণ… 🖤
(সংগৃহীত)
Date. . . . . The Headmaster .D.I.N G S unnayan secondary school . . . . . . . . . . . . . . . . . . . Subject: Prayer for setting up . . . . . . . . . . . . . . Sir, We, the students of your school, beg most respectfully to state that our school is one of the best school in this area. A large numbet of students study in our school.There are many facilities in our school. But it is a matter of sorrow that there is no.. .canteen/debating club/computer club/school library/multimedia classroom/common room (যেকোন একটা,যেইটা পরিক্ষায় আসবে) . . in our school. So we can not enjoy the facilities of a . . . . .. . . . .! ( এখানে কিছু কথা বানিয়ে লিখলে ভাল হয়) . .So it is very urgent to set up . . . , . . . .in our school. May, we therefore, pray and hope that you would be kind enough to grant our prayer and take necessary steps for setting up . . . . . .in our school and oblige thereby. Yours obediently. Name: On behalf of the students of your school

Comments
Post a Comment