Skip to main content

learn words from conversation 01

 আনিস : ইংরেজি শেখার এই আয়োজন Words & Their Stories এ আপনাদের স্বাগত জানাচ্ছি , আমি আনিস আহমেদ , আর আমার সঙ্গে রয়েছে ..
শতরূপা : .... আমি শতরূপা বড়ুয়া।
আনিস : শব্দ নিয়ে নানান গল্প। শব্দের আক্ষরিক অর্থ ছাড়াও এর যে যে অন্য অনেক রকম অর্থ হতে পারে , বাক্যে ব্যবহার করলে , যেমন ধরুন প্রবাদে , প্রবচনে , উপমায় , উৎপ্রেক্ষায় , সেটা যেমন বাংলা ভাষার ক্ষেত্রে প্রযোজ্য তেমনি ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় এই idioms, phrases কিংবা proverbs এর ব্যবহার আমরা শিখবো এই অনুষ্ঠানে
শতরূপা : আজকে তা হলে আমরা কি ধরণের idioms, phrases কিংবা proverbs শিখবো?
আনিস : আজকের আমরা Nose এই word দিয়ে যেসব idioms, phrases কিংবা proverbs রয়েছে , তার কয়েকটা নিয়ে আলোচনা করবো ।
শতরূপা :? বাঃ বেশ মজাতো ।
আনিস : হ্যাঁ , মজার ব্যাপারতো বটেই। আচ্ছা শতরূপা বলতে পারো বাংলায় নাক দিয়ে কোন প্রবাদ আছে কি ?
শতরূপা : হ্যাঁ , তাতো আছেই , যেমন নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ ,
আনিস : বাঃ চমৎকার । আরও আছে যেমন ধরো , নাক কান খোলা রাখা। তবে এখন ইংরেজি প্রসঙ্গ। যেমন ধরো এই প্রবচনটি :

lead other people by the nose
শতরূপা : তার মানে ?
আনিস : যেমন এই ব্যাখ্যাটি লক্ষ্য করো
If a wife leads her husband by the nose , she makes him do whatever she wants him to do .
শতরূপা : অনেকটা কি নাকে দড়ি দিয়ে ঘোরানোর মত ব্যাপার ?
আনিস :.... তা হয়ত বলতে পারো। তবে অর্থটা যে সব সময়ে নেতিবাচক তা নয়। স্ত্রী স্বামীকে পরিচালনা করছেন সেটা হতে পারে মানে। আরেকবার শোনা যাক বাক্যটি ....
If a wife leads her husband by the nose , she makes him do whatever she wants him to do .
আনিস : Nose দিয়ে আরেকটা example হচ্ছে hard- nosed .
শতরূপা: যেমন
Some people are said to be hard-nosed
আনিস : যেমন কোন কোন লোক তাদের মতামত কিংবা অবস্থান পরিবর্তন করেন না।
শতরূপা : যেমন কট্টর
আনিস : তবে ইংরেজিতে এই phrase এর একটা পোজিটিভ মানে ইতিবাচক অর্থ আছে। যেমন , অবিচল , আপোষহীন ... এরকম কিছু অর্থ।
শতরূপা : আরও একবার শুনি শব্দটা
Some people are said to be hard-nosed
আনিস : এখন আরেকটা বাক্য শোনো যেখানে এই hard-nosed এর সঙ্গে nose শব্দটি আবারও অন্য অর্থে ব্যবহার করা হয়েছে :

If someone is hard-nosed, chances are he will never pay through the nose
শতরূপা : pay through the nose এই phrase টার অর্থ কি ?
আনিস : এই phrase টার অর্থ হচ্ছে কোন কিছুর জন্যে অনেক খরচ করা ।
শতরূপা : তার মানে , কেউ যদি hard-nosed হয় , তা হলে সে কখনই pay through the nose করবে না।
আনিস : একদম খাঁটি কথা। আরেকবার শোনা যাক
If someone is hard-nosed, chances are he will never pay through the nose
শতরূপা : আচ্ছা বাংলায় যে একটা কথা আছে , অন্যের কাজে নাক না গলানো , সে রকম অর্থে ইংরেজিতে কি কোন phrase আছে ?
আনিস : হ্যাঁ নিশ্চয়ই আছে , এই phrase টা শোনো :
keep their nose out of other people’s business.
শতরূপা : আর পুরো বাক্যটা
It is always helpful when people keep their nose out of other people’s business.
আনিস : এর অর্থটা নিশ্চয়ই বুঝতে পারছো?
শতরূপা : হ্যাঁ । এর মানে হচ্ছে অন্যের কাজে লোকজন নাক না গলালে , ভাল হয়।
আনিস : বাক্যটি আরেকবার শোনো :
It is always helpful when people keep their nose out of other people’s business.
আনিস : আর বিপরীতটা হলো , যিনি অন্যের কাজে নাক গলান , এমন কী ব্যক্তিগত ব্যাপারেও , যেমন:

noses around
শতরূপা : এ রকম লোককেই বোধ হয় এক কথায় বলে
nosey
আনিস : হ্যাঁ একদম ঠিক কথা। এবার তা হলে শতরূপা বলো আজ আমরা কি কি Phrases এবং idioms শিখলাম ?
শতরূপা : আজ শিখলাম : lead other people by the nose
আনিস : কিংবা বলতে পারো , lead someone by the nose. আর ?
শতরূপা : আর হলো : hard nosed ; pay through the nose; keep their nose out of other people’s business, noses around এবং nosey .
আনিস : Nose নিয়ে আরও কিছু idioms and phrases আগামি অনুষ্ঠানে। আজ তা হলে , ইংরেজি শেখার এই অনুষ্ঠান Words & Their Stories এখানেই শেষ করি .. কি বলো শতরূপা ?
শতরূপা : হ্যাঁ ঠিক আছে। আগামি অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই আরও অনেক কিছু শিখবো।
আনিস : সে নাগাদ সবাইকে শুভরাত্রি ।
শতরূপা : শুভরাত্রি

(Collected from VOA bangla)

Comments

Popular posts from this blog

HSC transformation/changing sentence all board questions

Transformation Worksheet-5.0 1. Read the text and change the sentences as directed: [Dhaka Board-2019] You must have heard the name of Bayazid Bostami. (a) He was one of the greatest saints of Islam. (positive) One night he was learning his lessons. (b) At that time his mother asked him for a glass of water. (passive) (c) There was no drinking water in the house, so he went out to fetch it. (complex) (d) When he came back, he found his mother sleeping. (compound) Then he passed the whole night standing with a glass of water beside his mother. (e) He showed a great love and respect to his mother. (exclamatory) 2. Read the following sentences and change them as directed in the bracket. [Rajshahi Board-2019] (a) Tell me your age. (Complex) (b) Some poets are at least as great as Tennyson. (Superlative) (c) What though the field be lost! (Assertive) (d) My watch was lost. (Active) (e) He confessed that he was guilty. (Simple) 3. Read the text and transform the sentences as dire...

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

Rearrange HSC 2025 - All Board Questions

Rearrange HSC 2025 - All Board Questions 1. Rearrange the following sentences to make a coherent order. Dhaka Board-2025 (a) As Saadi was dressed in his usual inexpensive attire, the courtier didn't recognize him. (b) On his way back home from the emperor's palace, Saadi deliberately stopped at the same courtier's house. (c) During the meal, however, the guest began to put the delicacies into the folds of his fine clothes. (d) Sheikh Saadi, a renowned Persian poet, was travelling to the emperor's palace. (e) Saadi said that his clothes, in fact, deserved the food, reminding the host that last time he was shown poor hospitality because of his ordinary clothes. (f) Seeing the expensive clothes of the guest, the courtier and his men were extremely hospitable, offering him a spread of fine dishes. (g) Surprised, the courtier asked, "Why are you feeding your clothes, my honorable guest?" (h) Night fell on the way, and the poet took shelter in a courtier...