মাননীয় শিক্ষামন্ত্রী,😊
আপনি জানেন কি , পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থা হিসেবে খ্যাত ফিনল্যাণ্ডের স্কুলে যখন প্রথম ৬ বছর কোন পরীক্ষা হয় না এবং ১০ বছরের স্কুলজীবন শেষে প্রথম বড় ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন বাংলাদেশে ফার্স্ট টার্ম, মিড টার্ম, বার্ষিক, পি এস সি, জে এস সি , এস এস সির মত শত শত পরীক্ষার মুখে শিশুদের মুখোমুখি করে দেয়া হয় যা তাদেরকে কিছু শেখার আগেই প্রতিযোগিতায় ঠেলে দেয় !
আপনি জানেন কি , জাপান এবং কোরিয়ায় যখন ম্যাথ এবং প্রোভলেম সলভিং এর উপর ফোকাস করে ধীরে ধীরে শিশুদের বড় করা হয় তখন আমাদের শিশুদের মুখস্ত করার যুদ্ধে নামতে হয়!
আপনি কি জানেন , জামার্নিতে শিশুদের স্কুলের প্রথম দিন যখন শিক্ষাসামগ্রীর সাথে খেলনা, ফুল ও মিস্টান্ন সম্বলিত " স্কুল কোণ" নামক বিশেষ উপহার দেয়া হয় তখন আমাদের স্কুলে লম্বা বইয়ের লিস্ট ধরিয়ে দেয়া হয় এবং অন্য একজনকে এই ভারী বইয়ের ব্যাগ বহন করে স্কুলে দিয়ে আসতে হয় !
আপনার কি জানা আছে ,পড়ার অধিক চাপ হতে মুক্তি দিতে চাইনিজ স্কুলে বাধ্যতামূলক একঘণ্টা বিরতি এবং কিছু স্কুলে নাতিদীর্ঘ ঘুমানোর সুযোগ আছে ! এদেশে চাপ মুক্ত নয় বরং আরো চাপ যুক্ত হয় যখন স্কুলের পর পর কোচিং ,
প্রাইভেট , স্যারের বাসায় দৌড়াতে হয় ! এদেশে অনেক ছাত্রছাত্রীদের দুপুরের খাবার যখন রিকশা, সি এন জি বা গাড়িতে সারতে হয় তখন ইতালি, ফান্স ও মেক্সিকোতে স্কুলের সময় নির্ধারণ করা হয় পরিবারের সাথে লাঞ্চ করার সুযোগ দিয়ে !
আপনি কি অনুধাবন করেন , বেলজিয়ামে ১০ বছর পর্যন্ত যেখানে হোম ওয়ার্ক দেয়ার সিস্টেম নেই সেখানে হোমওয়ার্কের চাপে আমাদের শিশুদের খেলাধুলা এমনকি ঘুমও হারাম হয়ে যায় !
আপনি ভেবে দেখেছেন, একাডেমিক শিক্ষার চাপ লাঘবে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়েও সিঙ্গাপুর কিভাবে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্হার অধিকারী হয় ? যেখানে খেলার মাঠ বিহীন, ছোট ছোট আবদ্ধ প্ল্যাটে অনেক শিক্ষার্থী প্রাণহীন শিক্ষা গলাধকরণ করছে !
আপনি বুঝতে পারছেন কি? স্কুলজীবনের শুরু হতে কেমন জীবন যুদ্ধে অবতীর্ণ হয় আমাদের শিশুরা! এই যুদ্ধ তাদের স্বপ্ন দেখায় না, এই যুদ্ধ তাদের সৃষ্টিশীল করছে না ! এই যুদ্ধ তাদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলছে না, এই যুদ্ধ তাদের আইস্টাইন, নিউটন, রবীন্দ্রনাথ কিংবা নজরুলের সৃষ্টি করছে না ! এই যুদ্ধ তৈরি করছে একটি হতাশ ও ক্লান্ত প্রজন্ম, যে প্রজন্ম প্রকৃত বিদ্যা হতে বাধ্য হয় দূরে সরে যাচ্ছে !
প্রিয়মন্ত্রী, এত কিছুর পরও আপনি শান্ত হননি ! সৃজনশীল চালু করে শিক্ষার্থীদের আরো বেশী নোট বই আর কোচিং নির্ভর করেছেন ! বছরে তিন-চার বার পরীক্ষা
পদ্ধতি, সৃজনশীলের সংখ্যা, পরীক্ষার সময় কিংবা সিলেবাস বদল করে বার বার শিক্ষক-শিক্ষার্থীদের বিপদে ফেলেছেন ! আপনি কি বোঝেন, শিক্ষার্থীদের সবসময়
গোলকধাঁধায় রাখা হচ্ছে ! আপনি কি অনুধাবন করেন , অভিবাবকরা কেমন দৌড়ঝাপ আর দুশ্চিন্তায় থাকে তাদের সন্তানের পড়াশুনা নিয়ে l তারপর শুরু গনহারে A+ দেয়া, শতভাগ পাস করানোর অসুসথ চর্চা ! আর তার সাথে যু্ক্ত হল প্রশ্নপ্রত্র ফাসেঁর ভয়াবহ চিত্র ! স্কুল, কলেজ,ভর্তি পরীক্ষা , বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সহ সকল পরীক্ষার প্রশ্নফাসঁ একচুলও কমাতে পারেন নি ! এভাবে শিক্ষার ধ্বংসস্তূপের উপর দাড়িয়ে কি করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন একটু জানতে পারি ??
এখন আপনার মাথায় নতুন বুদ্ধি আসছে ! কাল পত্রিকায় দেখলাম GPA 5 পরিবর্তনের চিন্তা করছেন ! প্রতিবছর GPA 5 কতজন পাবে সরকার নির্ধারণ করবে ! সকলের প্রাপ্ত নম্বরের গড় হতে প্রাপ্ত নিজের নম্বর যোগ বিয়োগসহ আরো আরো কি কি করে তাদের নম্বর দেয়া !
প্রিয় মন্ত্রী মহোদয়, শিক্ষা ব্যবস্থার উপর গবেষণা করার জন্য আপনাকে মন্ত্রীত্ব দেয়া হয়নি ! দয়াকরে নিরাপরাধ শিশুগুলোকে আর আপনার গবেষণার গিনিপিগ বানাবেন না ! ওরা এত পরিবর্তনের জন্য প্রস্তুতি নয় ! দয়া করে শিক্ষাবিদদের নিয়ে বর্তমানের ভুল ও দুর্বলতাগুলো সমাধান করুন ! গবেষণা করতে হয় অবসরের পর করুন, নিজের বাসায় করুন; কোমল শিক্ষার্থীদের উপর নয় ! ওদের স্কুল হোক আনন্দের এক রঙিন ফুল।
Collected
Transformation Worksheet-5.0 1. Read the text and change the sentences as directed: [Dhaka Board-2019] You must have heard the name of Bayazid Bostami. (a) He was one of the greatest saints of Islam. (positive) One night he was learning his lessons. (b) At that time his mother asked him for a glass of water. (passive) (c) There was no drinking water in the house, so he went out to fetch it. (complex) (d) When he came back, he found his mother sleeping. (compound) Then he passed the whole night standing with a glass of water beside his mother. (e) He showed a great love and respect to his mother. (exclamatory) 2. Read the following sentences and change them as directed in the bracket. [Rajshahi Board-2019] (a) Tell me your age. (Complex) (b) Some poets are at least as great as Tennyson. (Superlative) (c) What though the field be lost! (Assertive) (d) My watch was lost. (Active) (e) He confessed that he was guilty. (Simple) 3. Read the text and transform the sentences as dire...
Comments
Post a Comment