তারিখ: ১২-০৬-২০২৬
বরাবর,
প্রধান শিক্ষক
নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়,
নওয়াপাড়া, যশোর।
বিষয়: অর্ধ দিবসের ছুটির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ‘মধুমতি’ শাখার শিক্ষার্থীবৃন্দ। আজ বিকেল ৩:০০ টায় বি. এন. কলেজ খেলার মাঠে আমাদের স্কুলের সাথে নাউলী প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। আমরা সবাই মাঠে উপস্থিত থেকে আমাদের দলকে উৎসাহিত করতে ও খেলাটি সরাসরি উপভোগ করতে চাই।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমাদের খেলা দেখার সুবিধার্থে আজ অর্ধেক বেলা ক্লাস শেষে ছুটি দিতে আপনার যেন মর্জি হয়।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত
Comments
Post a Comment