ছেলের জন্য ১০ উপদেশ
বাদল সৈয়দ
১) একটি প্রবাদ আছে, তাহলো— 'তুমি যদি দৌড়ে জেতার জন্য উপরওয়ালার সাহায্য চাও, তিনি তোমাকে খুব ভালো রানিং সু কেনার ক্ষমতা দেবেন, কিন্তু দৌড়টা তোমাকেই দিতে হবে।'
পরম করুণাময় তাকেই সাহায্য করেন, যে চেষ্টা করে।
২) সঠিক সিদ্ধান্তের জন্য প্রয়োজনে একা হয়ে যাবি। মনে রাখবি, ঈগল উড়ে একা, কবুতর উড়ে ঝাঁকে ঝাঁকে। কিন্তু দিনশেষে ঈগলই পাখির রাজা।
৩) অন্যের ভার বইবি— কিন্তু নিজের সাধ্যের মধ্যে। নয়ত দুনিয়ার সব মানুষ তোকে গাধা বানিয়ে পিঠে চেপে বসবে।
৪) প্রতিশ্রুতি হীরার চাইতেও দামি। এর দাম বইতে না পারলে প্রতিশ্রুতি দিবি না।
৫) ভদ্রতার বিকল্প নেই— তবে শুধু ভদ্রতা বজায়ের স্বার্থে অন্যের ছাতা হয়ে নিজে ভিজবি না।
৬)লাইফপার্টনারকে ফ্যামিলি ড্রামা থেকে রক্ষা করা তোর দায়িত্ব। বাংলাদেশের মেয়েরা সবচেয়ে বেশি কষ্ট পায় ফ্যামিলি ড্রামায়।
৭) তোর সফলতায় সবাই হাততালি দেবে, এটা আশা করবি না।
৮) পরামর্শ দরকার হলে বুদ্ধিমানের কাছে যাবি। তবে মনে রাখবি শিক্ষিত মানেই বুদ্ধিমান নয়— হার্ভার্ড থেকে পাশ করা অনেক বেকুবও আছে।
৯) পরিবারের প্রতি দায়িত্ব যে পুরুষ পালন করে না, সে একা মারা যায়— কারণ পাশে থাকার স্বজন সে তৈরি করেনি।
১০) লড়াই না করলে ‘জীবন’ নামের তরবারির ওজন বোঝা যায় না— সাফল্যও আসে না।
'ছেলে আমার বড় হবে,
মাকে বলতো সে কথা...
মানুষের মত মানুষ এক,
লেখা ইতিহাসের পাতায়..।' (জেমস)
বাবা, তোর নাম ইতিহাসে লেখা থাক- এ প্রার্থনা করি।
ছবি- ভাতিজা রাদিয়ানের সাথে।
#আসুনমায়াছড়াই
Comments
Post a Comment